জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার। - পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে। বন্যার ক্ষতি কমাতে সরকারের পদক্ষেপ সফল করতে জনগণের মতামত ও সহযোগিতা জরুরি।
২২ সেপ্টেম্বর বিকেলে, ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাম্প্রতিক বন্যায় ভাঙন ও করণীয় বিষয়ে গণশুনানিতে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, মুছাপুর রেগুলেটরের অনিয়ম খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় সমীক্ষা করে এর পুনর্নির্মাণের উদ্যোগ নেয়া হবে। বাঁধের কাছ থেকে মাটি তুলতে না পারে তার ব্যবস্থাও করা হবে। সোনাগাজী ও কোম্পানিগঞ্জের ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, নদী দখলমুক্ত করা হবে এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। সাহেবের ঘাট ব্রিজ মেরামত ও বাকা নদী সোজা করার উদ্যোগ নেয়ার অনুরোধ করা হয়েছে।
এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সামরিক বাহিনী, বিজিবির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গণশুনানিতে বন্যার ক্ষতি ও পুনর্বাসন এবং স্থানীয় জনগণের সমস্যার সমাধানে আলোচনা করা হয়।
Admin / Admin
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Link Copied