খাস জমি ও অর্পিত সম্পত্তি নিয়ে চলমান মামলাসমূহ নিরসনে অগ্রাধিকার দিন- ভূমি উপদেষ্টা
এল জি আরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ খাস জমি ও অর্পিত সম্পত্তি নিয়ে চলমান মামলাসমূহ নিরসনে অগ্রাধিকার মূলক কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়েছেন। সরকারি সম্পত্তি যাতে বেহাত না হয়, সেজন্য বিদ্যমান মামলাসমূহ নিয়ে নিয়ম মাফিক উচ্চ আদালতের এটর্নি জেনারেল কার্যালয় ও জেলা পর্যায়ে সরকারি কৌশলীদের (জিপি) সাথে নিবিড় ভাবে যোগাযোগের উদ্যোগ নিতে হবে।
ভূমি উপদেষ্টা আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ৫৭তম টিম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।ভূমি সচিব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এতে সভার কার্যক্রম উপস্থাপন করেন উপসচিব মোহাম্মদ আবুল কালাম। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় অন্তবর্তী সরকার ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা, বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি, আইন সংক্রান্ত, জনবল, পদোন্নতি, অধিগ্রহণ মামলা, খাসজমি সংরক্ষণ, খসড়া আইন ও বিধিমালা, মাঠ পর্যায়ের কার্যক্রম এবং মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থা সমূহের ওয়েব সাইট মনিটরিং বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ভূমি উপদেষ্টা মন্ত্রণায়ের কার্যক্রম অগ্রাধিকার নির্ধারণ করে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি মাঠ পর্যায়ে ব্যাপক তদারকির ওপর গুরুত্বারোপ করে বলেন, সকল চলমান প্রকল্প কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কোন গাফিলতি করা চলবে না।
Rp / Rp
পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী
একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী