আবু সাঈদকে কটূক্তির মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে কটূক্তির মামলায় জয়পুরহাটের আক্কেলপুরে আব্দুল হাই সাফি নামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলারও আসামি। সাফি গোপীনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ভানুরকান্দা গ্রামের আব্দুল করিম মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্র ও মামলার এজাহারে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর ভানুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে আওয়ামী লীগের নেতাকর্মী সঙ্গে নিয়ে আবু সাঈদ প্রসঙ্গে কটূক্তি করেন সাফি। পরে তাঁর বিচার চেয়ে স্থানীয় ছাত্ররা থানায় অভিযোগ দেন। ঘটনার পর তিনি গা-ঢাকা দেন। রোববার তিনি এলাকায় ফিরলে স্থানীয় ছাত্ররা তাঁকে আটক করে পুলিশে দেন।
এদিকে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে রায়কালী ইউনিয়নের কালাঞ্জ গ্রামের আব্দুল হান্নানের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং গত ৪ আগস্ট বিএনপি নেতা জাকির হোসেনের বাড়িতে হামলা হয়। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ৭৫ জনের বিরুদ্ধে মামলা করেন জাকির। এতে সাফিকে ৩৯ নম্বর আসামি করা হয়েছে। দুই মামলায়ই তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বিএনপি নেতা জাকির হোসেন বলেন, আওয়ামী লীগের শাসনামলে তাঁর এবং খালাতো ভাই আব্দুল হান্নানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে তারা। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন।
রাহাদ হোসেন নামে এক ছাত্রের ভাষ্য, আবু সাঈদকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটূক্তি করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাফি। এ ঘটনায় তাঁর সুষ্ঠু বিচার চেয়ে তারা থানায় অভিযোগ দেন। তিনি ভানুরকান্দা প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দপ্তরি পদে চাকরি করেন। রোববার বিদ্যালয়ে এলে তাঁকে ধরে পুলিশে দিয়েছেন তারা।
আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন বলেন, বিএনপি নেতা জাকির হোসেনের মামলা এবং আবু সাঈদকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাফিকে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Rp / Rp
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬