বৈষম্যবিরোধী স্বাধীনতার পরেও উত্তরাঞ্চলের মানুষ এখনও চরম বৈষম্যের শিকার- উত্তরবঙ্গ কওমী ছাত্রসমাজ
গতকাল ৩০ সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল ৪ টায় "তিস্তা বাঁধের স্থায়ী সমাধান, উত্তরবঙ্গের মানুষের অধিকার নিশ্চিতকরণ ও বন্যাকবলিত এলাকায় দ্রুত রাষ্ট্রীয় সহায়তা পাঠানোর দাবিতে" জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে "উত্তরবঙ্গ সচেতন কওমী ছাত্রসমাজ"।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উত্তরবঙ্গের সচেতন কওমী ছাত্রসমাজের আহ্বায়ক মুহাম্মাদ আরশাদ হুসাইন বলেন - বেশ কয়েকদিন উত্তরাঞ্চলের অনেক এলাকা ভারতের পানি আগ্রাসনের শিকার হয়ে পানিবন্দী জীবনযাপন করছে। এহেন অবস্থায় তাদের সহায়তায় রাষ্ট্রের এগিয়ে আসা অতীব জরুরী। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবিষয়ে কোনও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা এবিষয়ে দ্রুত সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি।
উক্ত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন “ দক্ষিণাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে যে অর্থ সংগ্রহীত হয়েছে ; তার অবশিষ্ট অর্থ উত্তরঞ্চলের পানিবন্দী মানুষের সহায়তায় ব্যায় করার আহ্বান জানান।
উক্ত মানববন্ধনে আরেক বিশেষ অতিথি মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে মিজান বলেন : বিগত সরকার ভারতের সাথে বিভিন্ন বিষয়ে চুক্তির বিনিময়ে তিস্তার পানি ক্রয় করে নিয়ে আসতো, বর্তমান সরকার যদি সেপথে হাঁটে তাহলে দেশের আপামর ছাত্রসমাজ চুপ করে বসে থাকবেনা। আবারও আন্দোলন করবে, সংগ্রাম করবে।
এছাড়াও অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে তিস্তা বাঁধের স্থায়ী সমাধান ও উত্তরবঙ্গের অবহেলিত মানুষের অধিকার নিশ্চিতকরণের জোর দাবি জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত উত্তরবঙ্গের সচেতন কওমী ছাত্রসমাজ।
Rp / Rp
খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক
বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...
একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..
বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
Link Copied