ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

বেনাপোল দিয়ে ৫দিনে ভারতে গেল ২৭৭ মেট্রিক টন ইলিশ


সোহাগ , বেনাপোল photo সোহাগ , বেনাপোল
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ১২:২৭
সরকার অনুমতি দেয়ার পর থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ৫দিনে ৯১ টি ট্রাকে করে ভারতে ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি ইলিশ রফতানি হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি, রবিবার ৬ টি ট্রাকে ১৯ মেট্রিক টন, সোমবার ৩০ টি ট্রাকে ৮৯ মেট্রিক টন এবং গতকাল মঙ্গলবার (০১ অক্টোবর) ২৩ টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রফতানি হচ্ছে ১০ ডলার, যা বাংলাদেশী ১ হাজার ১৮০ টাকা দরে। 
 
বুধবার(২অক্টবর) বেনাপোল বাজারের মাছের আড়তে পাইকারিতে প্রতি এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে একই আকারের ইলিশ প্রায় ৫০০-৬০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে। বন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে,কম দামে ইলিশ রফতানি বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম বলেন, ইলিশ রফতানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে বলেও তিনি মনে করেন।
 
নাভারণ বাজার মৎস্য আড়ত সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, ‘স্থানীয় বাজারে যেখানে এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০-৮০০ টাকায় বিক্রি হয়, সেখানে ভারতে ১০ ডলার বা ১ হাজার ১৮০ টাকা কেজিতে কীভাবে রফতানি হচ্ছে, তা বোধগম্য নয়।’ এছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ গতকাল দেড় হাজার টাকা কেজি বিক্রি হয় বলে জানান তিনি। 
 
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, গতকাল মঙ্গলবার (০১ অক্টোবর)  সন্ধ্যা পর্যন্ত ১৫টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি ইলিশ রফতানি হয়েছে। এ নিয়ে ৫দিনে ভারতে ইলিশ রফতানি হলো ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি।

Rp / Rp

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন