কুষ্টিয়া জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২৪ অনুষ্ঠিত
কুষ্টিয়া:গত ০১/১০/২০২৪ খ্রিঃ এবং অদ্য ০২/১০/২০২৪ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় কুষ্টিয়া পুলিশ লাইনস্ মাঠে অত্র জেলায় কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র),এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) এবং কনস্টেবল হতে এটিএসআই , এটিএসআই হতে টিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর চাকরির খতিয়ান,বই পর্যালোচনা, সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম এবং প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়।এসময় তিনি বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা গ্রহণ করেন এবং পরীক্ষার্থীদের সার্বিক কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ করেন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ তারেক জুবায়ের (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কুষ্টিয়া ও সদস্য বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটি, কুষ্টিয়া, জনাব আবদুল করিম অতিরিক্ত পুলিশ সুপার, মেহেরপুর ও সদস্য বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটি, কুষ্টিয়া, জনাব শ্রী রাধেশ চন্দ্র সেন, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), আর আই পুলিশ লাইনস্,কুষ্টিয়া ও সদস্য বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটি কুষ্টিয়া সহ কুষ্টিয়া জেলা পুলিশ হতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ নেয়া সকল পরীক্ষার্থীবৃন্দ।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied