টাইম ম্যাগাজিনের প্রভাবশালী নেতার তালিকায় নাহিদ
মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘টাইম হানড্রেড নেক্সট ২০২৪’ তালিকায় স্থান পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রকাশিত ওই তালিকায় নাহিদ ইসলামকে লিডারশিপ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) এই তালিকা প্রকাশ করা হয়। এতে ‘উদীয়মান নেতা’ ক্যাটাগরিতে তার নাম রয়েছে।
নাহিদ ইসলামকে নিয়ে সাময়িকীটিতে বলা হয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে একজনকে ক্ষমতাচ্যুতে সাহায্য করার জন্য ২৬ বছরের বেশি বয়স পার হতে হয়নি নাহিদ ইসলামকে। সমাজবিজ্ঞানে স্নাতক করা তিনি ছাত্র আন্দোলনের অন্যতম মুখ, যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু করেছিলেন।
টাইম ম্যাগাজিন জানায়, অনেক প্রতিবাদী নেতার মধ্যে অন্যতম নাহিদ দেশের ‘কুখ্যাত’ গোয়েন্দা সংস্থার হাতে নির্যাতিত হওয়ার পরে আরও ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। কিছুদিন পরেই তিনি ছাত্রদের এক দফা দাবি তুলে ধরেন: হাসিনাকে পদত্যাগ করতে হবে।... কয়েক সপ্তাহের বিক্ষোভের পর ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।
টাইম ম্যাগাজিন আরও জানায়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনও সামনে পড়ে আছে। নাহিদ ইসলাম নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুইজন ‘জেনারেশন জেড’ মন্ত্রীর একজন। তাদের কাজ, ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী সরকারের ১৫ বছরের শাসনামলে ক্ষয়প্রাপ্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে মেরামত করা।
নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনকে বলেন, “আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি বন্ধ হতে হবে এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”
Admin / Admin
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে