ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন আশুলিয়া থানা বিএনপির


শওকত আলী (টিটু) photo শওকত আলী (টিটু)
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ১১:৩৩

সাভারের আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়ার নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আশুলিয়া থানা বিএনপি । শনিবার দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন,গেল পাঁচ আগষ্ট আশুলিয়ায় ছাত্র জনতার উপর আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ, পুলিশ ও সশন্ত্র সন্ত্রীদের গুলিতে অনেক মানুষ নিহত ও আহত হন। পরে নিহত ও আহত পরিবারের সদস্যরা ঢাকা জেলা বিচারিক আদালত ও আশুলিয়া থানায় হত্যা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এমন অবস্থায় একটি স্বার্থন্বেসী মহল মামলার বাদীদেরকে ম্যানেজ করে আমার নামে ও দলীয় নেতাকর্মীদের নামে ঢাকা জেলা বিচারিক আদালত ও আশুলিয়া থানায় মিথ্যা মামলা দায়ের করেন। এমব অবস্থায় দলীয় নেতাকর্মীরা বিব্রত অবস্থায় পড়েছেন। যারা এসকল মিথ্যা মামলা দিচ্ছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি থানা পুলিশকে মামলার সত্যতা যাচাই বাচাই করে নেওয়ার আহবান জানান। বিএনপির কোন নেতাকর্মীরা মামলা বাণিজ্য করার চেষ্টা করলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও বলেন তিনি। এসময় তিনি তার ও নেতাকর্মীদের নামে সকল ষড়যন্ত্র মূলক মামলা ও হয়রানী অবিলম্বে প্রত্যাহার করারও আহবান জানান।
সংবাদ সম্মেলনে এসময় ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু,যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল ইসলাম,আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেদ দেওয়ান সহ-সভাপতি নজরুল ইসলাম,সহ-সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার ও আগুলিয়া থানায় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার নামে ৫ টি মামলা দায়ের করা হয় । 
 
 

Rp / Rp

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন