ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

৭ অক্টোবর বিশ্ব বসতি দিবস ২০২৪ রাজউক অডিটোরিয়ামে বিশ্ব বসতি দিবস ২০২৪ এর আলোচনা অনুষ্ঠান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ৩:৩৮

৭ অক্টোবর বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে বিশ্ব বসতি দিবস ২০২৪। এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য বিষয় হলো "Engaging youth to create a better urban future" যার ভাবার্থ হচ্ছে ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’। দিবসটি উদযাপন উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ৭ অক্টোবর সকাল ৯.০০ টায় রাজউক অডিটোরিয়ামে বিশ্ব বসতি দিবস ২০২৪ এর  আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয়  উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান  অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ, মিজ গোয়েন লুইস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ হামিদুর রহমান খান।

বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষ্যে মহামান্য  রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের  উপদেষ্টা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বাণী দিয়েছেন।

বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষ্যে ৭ অক্টোবর সকালে র‍্যালীর আয়োজন করা হয়েছে। সকল বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদযাপন করা হবে। বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষ্যে টেলিভিশন ও বেতারে বিশেষ টকশো প্রচার এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোষ্টার ও ফেস্টুন স্থাপন করা হবে। বিশ্ব বসতি দিবস ২০২৪ এর প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্য রেখে সেমিনারের আয়োজন করা হয়েছে।   

আলোচনা অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয়  উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান  বিশ্ব বসতি দিবস ২০২৪ এর  স্মরণিকা এবং UN- Habitat কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশের ভবন ও নির্মাণ খাতের ডিকার্বনাইজেশনের রোডম্যাপ’- এর মোড়ক উম্মোচন করবেন। 

উল্লেখ্য, বিশ্বজুড়ে নিরাপদ নগর এবং মানসম্মত বাসস্থান বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে ১৯৮৫  সালে  জাতিসংঘ কর্তৃক  বিশ্ব বসতি  দিবস  পালনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ১৯৮৬ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত  হয়ে  আসছে। 

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ