ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মানিকগঞ্জে ৫১৩ টি মন্ডপে চলছে দুর্গাপূজা


ওমর ফারুক, মানিকগঞ্জ photo ওমর ফারুক, মানিকগঞ্জ
প্রকাশিত: ৯-১০-২০২৪ বিকাল ৬:২৬

 মানিকগঞ্জে  ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হলো হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মানিকগঞ্জে গত বছরের তুলনায় পূজা মন্ডপের সংখ্যা কমেছে ৬১ টি। তবে জেলার ৫১৩ টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ৬০০ সদস্য কাজ করছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। মানিকগঞ্জ বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে দেখা যায়, কালীবাড়ি,শিববাড়ি,দাশড়া,কালীখোলা, গঙ্গাধরপট্টি,লক্ষি মন্দির,পৌলী,বেউথা,পাঁচ কলিয়া,তিল্লি মন্ডপে ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হয়েছে।লক্ষী মন্দিরের সভাপতি বিমল কুমার বলেন,বুধবার বিকেল থেকে ভক্তবৃন্দুরা পূজা মন্ডপের আঙ্গিনায় আসবেন।পূজা চলাকালীন সময় আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

 আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন পূজা মণ্ডপে পুলিশের দায়িত্বরত সদস্যদের মন্ডপ পরিদর্শক করতে দেখা গেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন,আমরা পূজা মণ্ডপ গুলোতে পরিদর্শন করে মত বিনিময় সভা করা হয়েছে। বুধবার থেকে পুলিশ সদস্যদের সাথে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে।

মানিকগঞ্জের পুলিশ সুপার মো:বশির আহমেদ বলেন,৫১৩ টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ৬০০ সদস্য কাজ করছেন। প্রতিটি মণ্ডপে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের সকল ইউনিটের কাজ একযোগে চলছে।  

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু