ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সোনাতলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে অভয় দিলেন বিএনপির নেতৃবৃন্দ


তৌহিদ আহমেদ, সোনাতলা  photo তৌহিদ আহমেদ, সোনাতলা
প্রকাশিত: ১০-১০-২০২৪ বিকাল ৬:৩৪

মহা-সপ্তমীতে বগুড়া জেলার সোনাতলা পৌরসভা, কানুপুর শাহপাড়া, মাঝিপাড়া, ভেলুরপাড়ার কাশিয়াবাড়ি সহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোনাতলা উপজেলা বিএনপি সভাপতি ও ৩৬ বগুড়া ১ আসনের সর্বশেষ ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির। এ সময় উপজেলা বিএনপি সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির সনাতন সম্প্রদায়ের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষে শারদীয় শুভেচ্ছা পৌছে দেন এবং নির্বিঘ্নে শারদীয় উৎসব পালনে আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সোনাতলা উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম আহসান হাবিব রাজা, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, পৌর বিএনপির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা বিএনপি সাংগাঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম জহির মন্ডল শেফা, উপজেলা বিএনপি"র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হুমায়ন কবির, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক পাবেল আহমেদ, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বাবুল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসিফ রেজা নিয়ন, উপজেলা ছাত্র দলের সদস্য আজিজুর রহমান জাকির, বিভিন্ন মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ।

সোনাতলা উপজেলা ৪১টি মণ্ডপে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব চলছে। গত বছর শারদীয় দুর্গোৎসব হয়েছিল ৪২টি মণ্ডপে। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি"র, টহল রয়েছে। এছাড়া সাদা পোষাকে গোয়েন্দাদের তৎপরতা অব্যাহত রয়েছে। সে সাথে সোনাতলা ৪১ টি মন্ডপে যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের হেল্পডেক্সসহ রয়েছে বিএনপির নেতাকর্মীরা।

Rp / Rp

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত