ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবচরে মা ইলিশ রক্ষায় সচেতনতামুলক সভা


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১০-১০-২০২৪ রাত ৮:৫৩

ইলিশ সংরক্ষণে মাদারীপুর জেলার শিবচরে উপজেলা প্রশাসন ও মৎস অফিসের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১০ অক্টোবর) সকালে উপজেলার পদ্মানদী সংলগ্ন কাঁঠালবাড়ী এলাকায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কর্মকর্তা মো.হাদিউজ্জামান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সভায় মা ইলিশ রক্ষায় উপজেলা মৎস অফিস এবং উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক নানা বিষয় উল্লেখ করা হয়। এসময় বক্তারা বলেন,'শিবচরের পদ্মানদীর যেসকল স্থানে নিষিদ্ধ মৌসুমে ধরা ইলিশ বিক্রি করা হয়, সেখানে যাতে অস্থায়ী কোন হাট-বাজার বসতে না পারে সেদিকে ব্যবস্থা নেয়া হবে। জেলেরা যাতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইলিশ ধরতে যেতে না পারে সেজন্য নদীতে একাধিক টিমের অভিযান থাকবে। একই সাথে শিবচর, শরিয়তপুর, মুন্সীগঞ্জ, সদরপুরের সাথে যৌথভাবে অভিযান পরিচালনা করার পরিকল্পনাও নেয়া হচ্ছে। এদিকে ইলিশ যাতে সংরক্ষণ করতে না পারে সেজন্য শিবচরের সকল বরফকল ২২ দিন বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে।'

সভায় জেলেদের উদ্দেশ্যে বক্তরা আরও বলেন,'আপনারা মা ইলিশ রক্ষা অভিযান ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর ২০২৪ মোট ২২ দিন এ সময় কোন মাছ ধরবেন না।'

সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নৌপুলিশ ফরিদপুর জোনের পুলিশ সুপার 

আব্দুল্লাহ আল মামুন,চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.হাবিবুল্লাহ, কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদ আহমেদ সৈয়দ বেপারীসহ অন্যরা।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা