ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় লিফলেট বিতরণ


নাকিব মিজান, বাগেরহাট photo নাকিব মিজান, বাগেরহাট
প্রকাশিত: ১০-১০-২০২৪ রাত ৯:২৪

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় লিফলেট বিতরণ

বাগেরহাট প্রতিনিধি :

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় লিফলেট বিতরণ করেছে বাগেরহাট জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাট পৌর এলাকার লঞ্চঘাট, রাহাতের

মোড়, ফলপট্টি, নাগেরবাজার, কাপোড়ের পট্টি, চাল পট্টি, সাধনার মোড়, কাজী

নজরুল ইসলাম রোড়সহ শহরের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরন করা হয়।

গত কয়েক বছরে বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে বেড়েই চলছে।

প্রতিনিয়ত অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে অনেকেই।

শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তাই মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে ‘ডেঙ্গু

চিকিৎসা এবং প্রতিরোধে সচেতন হোন এ স্লোগানে পথচারীদের মধ্যে লিফলেট

বিতরণ ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

’ এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমš^য়ক এম এ সালাম,

জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, আহবায়ক কমিটির

সদস্য শেখ শাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, বিএনপি

নেতা এ্যাড ওয়াদুত মুক্ত, ¯ে^চ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত,

জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, জাতীয় আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড

মোশাররফ হোসেন মন্টু, যুব নেতা মনিরুজ্জামান মান্না, এ্যাড সাজ্জাদ

হোসাইন, শেখ ওমর আলী মুন্না, জসীম সরদারসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনো

বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 

বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ সন্ত্রাসী আটক

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা

খুলনার নগরীর ফুলবাড়ি গেট এলাকায় সাবেক ইউপি সদস্য আরিফ হত্যা মামলার

আসামি।

বুধবার গভীর রাতে রামপাল উপজেলার ফয়লা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে

আসামীদের আটক করে রামপাল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি

আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার এবং চারটি মুঠোফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানাযায় আটককৃতরা খুলনার নগরীর ফুলবাড়ি গেট

এলাকায় সাবেক ইউপি সদস্য আরিফ হত্যা মামলার আসামি। বৃহস্পতিবার দুপুরে

বাগেরহাট পুলিশ সুপার কার্যালয় এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান পুলিশ

সুপার তোহিদুল আরিফ।

গ্রেপ্তারকৃতরা হলো, খুলনার মহেশ্বরপাশা এলাকার হুমায়ুন কবির, ইসতিয়াক

শাহরিয়ার, কাজী রায়হান, মো: আসিফ মোল্লা, ইমন হাওলাদার।

২৪ জুন রাত পৌনে ১২টার দিকে কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে

সাবেক ইউপি সদস্য আরিফকে গুলি করে হত্যা করা হয়।

Rp / Rp

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ