ঢাকা শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

মাদারীপুরের স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলার ঘটনায়-- থানায় মামলা


সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুর photo সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুর
প্রকাশিত: ২৩-১২-২০২৩ দুপুর ২:৫

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর মিছিলের ওপর আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকদের বোমা হামলার ঘটনা ঘটে। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে এ ঘটনায় কালকিনি থানায় একটি মামলা দায়ের হয়েছে। উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ফজলুর হক ব্যাপারীকে প্রধান আসামি করে ৫৭ জনসহ  অজ্ঞাত১৫/২০ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার লক্ষ্মীপুর এলাকার খলিলুর তালুকদারের ছেলে এবাদুল ইসলাম (২৫) ও একই এলাকার জব্বার কবিরের ছেলে ইমরান হোসেন (২৬)।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র (এমপি) প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা বেগমের ঈগল প্রতীকের পক্ষে লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে একটি মিছিল বের করা হয়। এ সময় আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপের সমর্থকেরা অতর্কিত ভাবে হামলা চালিয়ে ওই মিছিলের উপর ককটেল বোমা নিক্ষেপ করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় বোমার  আঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী লক্ষ্মীপুর ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী, মালেক হাওলাদার, আকলিমা বেগমসহ ১০জন আহত হয়। আহতদের পরে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে খাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ হামলার ঘটনায় লক্ষ্মীপুর ইউপির সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর ভাই মোফাজ্জেল কাজী বাদী হয়ে কালকিনি থানায় এ মামলা দায়ের করেন। 

ভুক্তভোগী লক্ষ্মীপুর ইউপির সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী বলেন, আমরা সতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার পক্ষে শান্তিপূর্ণ মিছিল বের করলে আওয়ামীলীগ প্রার্থী সোবহান গোলাপের পক্ষ নিয়ে সাবেক চেয়ারম্যান ফজলু বেপারি নেতৃত্বে আমাদের মিছিলের ওপর  ককটেল বোমা হামলা চালানো হয়েছে। এতে আমিসহ আমাদের ১০ জন কর্মী গুরুতর আহত হয়েছে।  আমরা এ হামলার সঠিক বিচার চাই।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত ফজলু বেপারী জানান, আমার লোকজন হামলা করেনি।

কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণত সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, স্বতন্ত্র প্রার্থীর মিছিলের উপর অতর্কিত ককটেল বোমা হামলার ঘটনায় থানায় আমাদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আমরা প্রধান হামলাকারী ফজলু বেপারীর দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, হামলার ঘটনায় ৫৭ জনের নামের এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ঘটনায় দু’জন গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Masum / Masum

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের দাফন সম্পন্ন

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ ও সহিংস ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএজেপি'র

বাগেরহাটে জামাত নেতার অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

চাঁদপুরের "কচুয়ার সন্তান " ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া রুবেল

সাটুরিয়ায় সাধারণ ভোটারদের উদ্যোগে ধানের শীষের বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর

আগে হবে প্রজ্ঞাপন তারপরে নির্বাচন ,পে- স্কেল নিয়ে তালবাহানা চলবে না চলবে না

ভোট কেন্দ্র দখল করতে আসায় যৌথ বাহিনীর প্রতীকি মহড়া

আমতলীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী নৌবাহিনীর হাতে ২০পিস ইয়াবাসহ গ্রেফতার

ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই - শেখ মঞ্জুরুল হক রাহাদ

দেশের মানুষ রাজনীতির দুই ভূত তাড়াতে চায় : মামুনুল হক

বাগেরহাটে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি উৎপাদন হুমকির মুখে

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে বাগরহাটে কর্ম বিরতি পালন