ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চুনারুঘাটে ইজিবাইক চালককে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন।


নির্মল ভট্টচার্য্য রিংকু , হবিগঞ্জ photo নির্মল ভট্টচার্য্য রিংকু , হবিগঞ্জ
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ২:৩৩
হবিগঞ্জের চুনারুঘাটে চালককে হত্যা করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন ও একজনের তিন বছরের কারাদন্ড- দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন। সন্ধ্যায় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) হাবিবুর রহমান খান এ তথ্য জানিয়েছেন। যাবজ্জীবন কারাদন্ড-প্রাপ্ত ৩ জন হলেন- বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়ার মৃত আইয়ুব আলীর ছেলে এংরাজ মিয়া (৩৯), মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের সিফন উদ্দিনের ছেলে মুসলিম মিয়া (২৪) ও একই উপজেলার খরকী গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবন মিয়া (৩৫)। এছাড়া রায়ে জাতুকর্ণপাড়ার মেঘা মিয়ার ছেলে রুবেল মিয়াকে (৩৭) তিন বছরের সাজার আদেশ দেওয়া হয়। পাশাপাশি ৪ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদ- দেন বিচারক। আদালতে রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদন্ড-প্রাপ্ত ৩ জনকে কারাগার থেকে আদালতে আনা হয়। অপর আসামি রুবেল পলাতক রয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৭ জুলাই চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ইজিবাইকচালক আলমগীর মিয়ার (২৬) আগুনে পোড়া লাশ উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ। এ ব্যাপারে চুনারুঘাট থানার এস.আই হাবিবুর রহমান অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে আলমগীর মিয়াকে হত্যার পর তার টমটম ছিনতাইয়ের কথা স্বীকার করে। মামলাটি প্রথমে চুনারুঘাট থানার তৎকালীন এস.আই মো. শলাই মিয়া ও এসআই আল আমিন তদন্ত করেন। পরে এসআই আব্দুল মোতালেব তদন্ত শেষ করে ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দেন।

অতিরিক্ত পিপি হাবিবুর রহমান আরও জানান, আসামিরা উচ্চ আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন নাকচ করে ৬ মাসের মধ্যে বিচারকাজ শেষ করার নির্দেশ দেন। মামলায় ২৪ জনের সাক্ষ্য নেওয়া শেষে সোমবার রায় দেওয়া হয়।

এ ব্যাপারে আসামিপক্ষের আইনজীবী ফাতেমা বেগম বলেন, কোনো সাক্ষীই এই খুনের ঘটনা দেখেনি বলে সাক্ষ্য দেওয়ার পরও আসামিদের সাজা দেওয়া হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করব।

Rp / Rp

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন