আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলমের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।
২৩ অক্টোবর ২০২৪ ইং। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বুধবার সকাল ১১টা উপজেলা গেটের সামনে ‘আক্কেলপুর উপজেলাবাসী’ ব্যানারে রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও দিনমজুরসহ শত শত মানুষ প্রায় অর্ধ কিলোমিটার এলাকজুরে রাস্তায় দাঁড়িয়ে এই মানববন্ধন পালন করেন। এ সময় ইউএনও’র বদলির আদেশ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন তারা। তারা বলেন, আমাদের দাবি একটাই, ‘ইউএনওর বদলি ঠেকাও’। জানা গেছে, ২০২৩ সালের ০১ অক্টোবর আক্কেলপুর উপজেলা নির্বাহী কমকর্তা হিসেবে যোগদানের পর তার একের পর এক জনবান্ধব উদ্যোগে বদলে যায় আক্কেলপুর উপজেলার দৃশ্যপট, বদলে যায় শিক্ষার পরিবেশ, উপজেলা প্রশাসনের কাজে আসে সচ্ছতা। আক্কেলপুরে দায়িত্ব গ্রহনের পড় থেকে তিনি একজন ইউএনও হিসেবে নয়, নিজেকে ‘আক্কেলপুরবাসীর একজন’ হিসেবে প্রতিষ্ঠিত করেন। প্রশাসনিক কাজে নিজের সততা ও কর্মদক্ষতার পরিচয় দিয়ে পেয়েছেন শুদ্ধাচার পুরষ্কার। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজামান কমল, পৌর বিএনপির আহবায়ক আলমগীর চৌধুরী, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এসএম রাশেদুল আলম, বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল, আমিনুল ইসলাম ইকু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ ইসলামসহ বিভিন্ন পেশার মানুষ বক্তব্য রাখেন। প্রসঙ্গত্ব, দায়িত্ব গ্রহণের এক বছর পর সরকারি আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমকে ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগে বদলি করে আদেশ জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়। বিষয়টি জানাজানি হলে ফুঁসে ওঠে আক্কেলপুরের সর্বস্তরের জনগণ।
Rp / Rp
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬