মাদারীপুর -০৩ নির্বাচনী এলাকায় উত্তপ্ত করার অভিযোগ শাজাহান খানের বিরুদ্ধে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর -০৩ স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম অভিযোগ তুলেছেন , মাদারীপুর-২ (সদর একাংশ ও রাজৈর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাজাহান খান তার নির্বাচনী এলাকা ছেড়ে মাদারীপুর-৩ আসনে জনসংযোগ ও মিছিল-মিটিং করায় সংঘাত বাড়ছে বলে দাবি করেন। তিনি সম্প্রতি মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপের পক্ষে জনমত সৃষ্টিতে প্রচার চালাচ্ছেন।
ইতিমধ্যে শাজাহান খানকে আবদুস সোবহান গোলাপের পক্ষে বেশ কয়েকটি পথসভায় অংশগ্রহণ ও স্থানীয় হাটবাজারে ভোট চাইতে দেখা গেছে। এতেই উত্তপ্ত হয়ে উঠেছে মাদারীপুর-৩ আসনের রাজনৈতিক মাঠ। ঘটেছে একাধিক বোমা হামলা, নিহত হয়েছে স্বতন্ত্র প্রার্থীর কর্মী। এসব ঘটনার জন্য মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানকেই দুষছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগ।
মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম বলেন, শাজাহান খান তার নির্বাচন রেখে মাদারীপুর-৩ আসনে এসে একজন এমপির পক্ষে প্রচার-প্রচারণা করছেন। ইতিমধ্যে তারা নির্বাচনের মাঠে এসে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী যারা, তাদের হত্যা করা শুরু করেছে। শনিবার লক্ষ্মীপুর ইউনিয়নের একজন ত্যাগী আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে। নির্বাচনের মাঠ নষ্ট করার ষড়যন্ত্রে নেমেছে।
তবে শাজাহান খান সাংবাদিকদের জানান, তাহমিনা বেগম যেহেতু উপজেলা আওয়ামী লীগের নেত্রী ও মহিলা সংরক্ষিত আসনের এমপি, তাই তার উচিত নৌকার পক্ষে কাজ করা। তবে তিনি কেন করছেন, এটা বোধগম্য নয় ।
Masum / Masum
খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক
বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...
একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..
বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার