ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল ১ম এক্স ক্যাডেটস স্কোয়াশ লীগ অনুষ্ঠিত।


মোহাম্মদ মনির photo মোহাম্মদ মনির
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ২:১২
গতকাল  ঢাকা ক্লাব লিমিটেডের স্কোয়াশ কোর্টে আয়োজিত হলো  ১ম এক্স ক্যাডেটস স্কোয়াশ লীগ ২০২৪। এই আয়োজনে পৃষ্ঠোপোষক ছিল মার্কস মেডিকেল কলেজ হসপিটাল এন্ড ডেন্টাল ইউনিট। সহ-পৃষ্ঠোপোষক হিসেবে ছিল জার্সিফাই। 
এই  প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাডেট কলেজের মোট ১২ জন প্রাক্তন ক্যাডেট অংশ নেন; তাঁরা হলেন- মেহরাব, জারিফ, মাহিন, তারিক, রাফিদ, সাদমান, নাজিব, মোহতাসিম, আসিফ, রাকিব ও অরিত্র। 
একদিন ব্যাপী এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন তারিক খান, ১ম ও ২য় রানারআপ হবার অর্জন করেন যথাক্রমে জারিফ ও মোহতাসিম সিফাত নাঈম। 
প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন - বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, এসপিপি, এনডিসি, পি এস সি আরও উপস্থিত ছিলেন মার্কস গ্রুপের সম্মানিত সি ই ও তারিক খান ও মার্কস গ্রুপের সম্মানিত জেনারেল ম্যানেজার মোঃ ওমর ফারুক, ঝিনাইদহ ক্যাডেট কলেজের সম্মানিত অধ্যক্ষ কর্ণেল রাকিব ইবনে রেজওয়ান, এ এফ ডব্লিউ, পি এস সি ও ঢাকা ক্লাব লিমিটেড এর স্কোয়াশ সাব-কমিটির সদস্য কাজী আসিফ আনোয়ার 
বক্তারা সকলেই স্কোয়াশের উন্নয়নে ক্যাডেট কলেজসমূহ এবং এক্স ক্যাডেটবৃন্দকে আরও এগিয়ে আসার আহ্বান জানান এবং ভবিষ্যতে এই আয়োজন আরও বড় পরিসরে করবার আশাবাদ ব্যাক্ত করেন। 
এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট অরিত্র রোদ্দুর ধর।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত