ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু।


অনলাইন ডেস্ক photo অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২৪ বিকাল ৫:৯

কুষ্টিয়ার মিরপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ছয়টি চুরির মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আজিজ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামের আমিরুলের ঘরে একটি সংঘবদ্ধ দল চুরি করার সময় বাড়ির লোকজন টের পেয়ে যায়। এ সময় চোর চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয় বাসিন্দারা নতুন পাড়াডাঙ্গা মাঠের ভেতর থেকে জাহাঙ্গীরকে ধরে ফেলে। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাড়ির মালিক আমিরুল ইসলাম বলেন, বাড়ির কাজ চলছে। তাই দরজা-জানালা এখনো দেওয়া হয়নি। সেই সুযোগে ঘুমিয়ে থাকা অবস্থায় গতকাল রাতে তিন-চারজন বাড়িতে চুরি করার জন্য ঢুকেছিল। চুরি করে পালানোর সময় টের পেয়ে তাদের ধাওয়া দেওয়া হয়। বাকিরা পালিয়ে গেলেও এক চোর স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়। পালিয়ে যাওয়া চোরেরা আমার বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছে।

আমবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সজীব আহমেদ বলেন, থানায় খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে। তারা বিষয়টি তদন্ত করছে।

মিরপুর থানা পুরিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আজিজ বলেন, চুরির অভিযোগে স্থানীয় জনগণের পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার ভাই ঘটনাস্থলে আসছেন। ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি নিহত ব্যক্তির বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার তদন্ত চলছে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত