চাঁদা না দেয়ার কারনে ভাঙচুড় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।
মাদারীপুরে ঘরে যাওয়ার রাস্তা বন্ধ ও চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে চাঁপাতলী গ্রামের কুদ্দুস মাতুব্বর ও তার পরিবারের বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় হামলা ও ভাঙচুড়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এ সব ঘটনার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ইউনুস মাতুব্বর ও তার পরিবার। শনিবার দুপুরে মস্তফাপুর ইউনিয়নের চাঁপাতলী গ্রামে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইউনুস মাতুব্বর বলেন, তার ছেলেরা প্রবাসে থাকে। বাড়িতে বসতঘর ভাঙাচুড়া হওয়ায় দেড় বছর আগে বহুতল ভবনের কাজ শুরু করেন তারা। সে সময় তার প্রতিবেশি কুদ্দুস মাতুব্বর, সিরাজ মাতুব্বর, আনেচ মাতুব্বর, রোকন মাতুব্বর, আরিফ মাতুব্বর ও আনোয়ার শরীফ তাদের ঘরের সামনে দিয়ে ইট,বালু,সিমেন্ট আনা নেয়ার জন্য ইউনুস মাতুব্বরের কাছে চাঁদা দাবি করে। কয়েক দফা চাঁদা দিলেও অভিযুক্তরা আরও বেশি টাকা দাবি করতে থাকে। টাকা না দেয়ার কারনে ইউনুস মাতুব্বরের পরিবারের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুড় করে তারা। সেই হামলায় গুরুতর আহত তাসলিমা বেগম, মনির মাতুববর, রিনা বেগম, রাশিদা বেগম, সিদ্দিক মাতুব্বর , রাব্বি মাতুব্বর ও ইউনুস মাতুব্বরসহ অনেকেই । এ ঘটনায় মামলা দিলেও দোষিদের কোন প্রকার বিচারের আওতায় আনা হয়নি। উল্টো তাদের বাড়িতে যাওয়ার বা বসতঘরে ঢোকার রাস্তাটিও বন্ধ করে দিয়েছে অভিযুক্তরা। যার কারনে অনেক কষ্ট করে সাঁকোর উপর দিয়ে ইট,বালু,সিমেন্টসহ নির্মান সামগ্রী আনতে হয় ও যাতায়াত করতে হয় জঙ্গলের মধ্য দিয়ে। সরকারের কাছে দ্রুত বিচারের দাবি জানান ভুক্তভোগী পরিবারটি।
তিনি আরও দাবি করেন, দোষিদের আইনের আওতায় না আনা হলে তারা আরও বড় ধরনের ঘটনা ঘটাতে পারে। জীবনের নিরাত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
তবে অভিযোগ অস্বীকার করেন রজিনা আক্তার নামে এক নারী।
Rp / Rp
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
Link Copied