মাদারীপুরের ডাসার থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন যতই ঘনিয়ে আসছে মাদারীপুর -৩ আসেনর মাঠে নির্বাচনী উত্তাপ বাড়ছে। নৌকার প্রার্থী সোবহান গোলাপে পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগে আজ সোমবার ২৫ আগস্ট ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামাল হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেন ইসি। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম। একই অভিযোগে গতকাল কালকিনি থানার ওসির নাজমুল হাসানকেও প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাসার থানার ওসি কামাল হোসেন বিভিন্ন সময় আওয়ামীলীগের (নৌকার প্রার্থী) এমপি আব্দুস সোবহান গোলাপের বিভিন্ন সভা সমাবেশে পক্ষপাতিত্ব মূলক আচরণ করেন। এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর তাহমিনা বেগমের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তাকে ডাসার থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। তাকে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়।
এব্যাপারে মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ডাসার থানার ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Admin / Admin
খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক
বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...
একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..
বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
Link Copied