মানিকগঞ্জে রাতে যৌথ বাহিনীর অভিযান ৪ প্রতিষ্ঠানকে ৪ লক্ষ টাকা জরিমানা
ওমর ফরুক,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে ধামশ্বর ইউনিয়নের নাটুয়াবাড়ী গ্রামে মিষ্টির পঁচা গাদ, আটা ও চিনি দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য নকল কাঁচাগোল্লা তৈরির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চার কারখানা মালিককে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টা থেকে ১২ টা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম ও সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিফ হাসান সোভন। এ সময় সেনাবাহিনী, পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
অভিযানে ভেজাল শিশু খাদ্য উৎপাদনকারী রাজিব,শুভ রাজ, মো: আব্দুর রউফ ও মো: শাহিন ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে এক লক্ষ টাকা করে ৪ জনকে মোট চার লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য উৎপাদনকারী কাঁচামাল জব্দ করা হয়।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, আমি অভিযোগ পাওয়া মাত্র উপজেলা প্রশাসনকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ দেই । সেই মোতাবেক যৌথ অভিযানের সহযোগিতায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনকারী ৪ জনকে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ ও নষ্ট করা হয়েছে। একইসাথে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Rp / Rp
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন
দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি সবুজ গ্রেফতার
বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে
Link Copied