ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদারীপুরের ডাসারে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ১০-১১-২০২৪ বিকাল ৭:১৪

মাদারীপুরের ডাসারে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বপন ঘরামী (৩৩) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার উত্তর খিলগ্রাম বৈষ্ণব বাড়ীর পাশে এ দূর্ঘটনা ঘটে।নিহত ভ্যানচালক বরিশাল আগৈলঝাড়া উপজেলার ছোট বাসাইল গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয়সূত্রে জানাগেছে মাদারীপুর জেলার ডাসার উপজেলা শশিকর বাজারে স্বপন ঘরামী (৩৩) নামে এক ভ্যান চালক যাত্রী রেখে খালি ভ্যান নিয়ে উপজেলার উত্তর খিলগ্রাম বৈষ্ণব বাড়ীর সামনে আসলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এসময় খাদে ছিটকে পড়ে ওই ভ্যান চালকের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী সরস্বতী শিকদার জানান,আমাদের বাড়ীর পাশে রাস্তা থেকে পুকুরে হঠাৎ ভ্যান পড়ার শব্দ শুনে ছুটে যাই।এসময় ভ্যান চালককে খাদে পড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।এরপর স্থানীয়রা তাকে খাদ থেকে রাস্তায় তোলার আগেই তার মৃত্যু হয়।খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মাহমুদ-উল হাসান বলেন,স্বপন ঘরামী নামে এক ভ্যানচালক ভ্যান উল্টিয়ে পুকুরের খাদে পড়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Rp / Rp

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন