সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনীর প্রধানসহ আটক ২ ; দুটি অস্ত্র ও গুলি উদ্ধার
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে কুখ্যাত বনদস্যু আসাবুর বাহিনী প্রধান সরদার আসাবুর সানা (৪২) ও তার সহযোগী আলমগীর মীরকে (২৮) আটক করেছে কোস্টগার্ড। দুটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম
জোনের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক দুই বনদস্যু খুলনা জেলার দাকোপ থানার সুতারখালী গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে খুলনার দাকোপ
থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। বিকালে তাদের অস্ত্র ও গুলিসহ দাকোপ থানায় হস্থান্তর করা হয়েছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা, লে. কমান্ডার মো.
শামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে (১২ নভেম্বর) দুপুরে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদস্যরা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন
ঠাকুরবাড়ি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সুন্দরবনের কুখ্যাত বনদস্যু আসাবুর বাহিনী প্রধান আসাবুর ও তার সহযোগীকে ২ টি একনলা
বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ আটক করা হয়। আসাবুর দীর্ঘদিন ধরে সুন্দরবন সংলগ্ন এলাকায় জেলেদের অপহরন করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ মূলক
কর্মকান্ডের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে খুলনার দাকোপ থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
Rp / Rp
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬