বাগেরহাটে মাদকের বিরুদ্ধে ছাত্রদলের প্রচার
বাগেরহাটকে মাদকমুক্ত করার লক্ষে প্রচার অভিযান শুরু করেছে ছাত্রদল। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করেন।
জেলা ছাত্রদল ও প্রফুল্ল চন্দ্র কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মাদকবিরোধী মিছিল করেন নেতাকর্মীরা। মিছিল শেষে প্রফুল্ল চন্দ্র কলেজ মাঠে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আল মামুন, আল ইমরান, মাহিন হাসনাইন, রাফি রহমান, শেখ আকিব আহসান, রোহিত হালদার, সোহানুর রহমান মোল্লা, সুব্রত মজুমদার, শীলন হাওলাদার, ফয়সাল হোসেন, সপ্নীল শিকদার, তাওহীদ আবেদী প্রমুখ।
জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, বিগত সরকারের আমলে বাগেরহাটের প্রফুল্ল চন্দ্র কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মীরা শিক্ষার্থীদের হাতে মাদক তুলে দিয়েছিল। নতুন বাংলাদেশে যাতে আর কোন শিক্ষার্থী মাদকের দিকে ঝুঁকে না যায় সে লক্ষে আমরা মাদকবিরোধী প্রচার
অভিযান শুরু করেছি। মাদককে না বলুন স্লোগানকে সামনে রেখে আমাদের এ কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে। ছাত্রদল নেতা আল ইমরান বলেন, বাগেরহাটকে মাদক মুক্ত করার লক্ষে আমরা
শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ একসময় ক্যাম্পাসগুলোকে মাদকের আখড়ায় পরিণত করেছিল। ভবিষ্যতে ছাত্রলীগকে আর ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। পিসি কলেজ ছাত্রদল নেতা মাহিন হাসনাইন সার্জা বলেন, পিসি কলেজের মাটিতে
মাদক সহ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের আর কোনো ঠাই হবে না। দেশনায়ক জনাব তারেক রহমান সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে ছাত্রদের সাথে কাজ করতে বলেছেন। তারই ধারাবাহিকতায় পিসি কলেজ ছাত্রদল কাজ করে যাচ্ছে।
Rp / Rp
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬