ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

১৭ বছর পর গঠন হলো টাঙ্গাইল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আহবায়ক কমিটি


আরিফুর রহমান, টাংগাইল photo আরিফুর রহমান, টাংগাইল
প্রকাশিত: ১৪-১১-২০২৪ রাত ৯:২৭

১৭ বছর পর গঠণ হয়েছে টাঙ্গাইল জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির ভোটার সমর্থিত ২১ সদস্যের আহবায়ক কমিটি। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন তারা। গত ২৫ সেপ্টেম্বর ভোটারদের সমর্থনের আবু সাঈদ চৌধুরীকে আহবায়ক করে ২১ সদস্যের কমিটি গঠণ করা হয়। এর আগে টানা ১৭ বছর অনির্বাচিত কমিটি দিয়ে পরিচালিত হয়েছে বলে অভিযোগ করেছেন টাঙ্গাইল জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির ভোটাররা। কার্যালয়ের দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আবু সাঈদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান জিন্নাহ্, নাসির উদ্দিনসহ কমিটির সদস্য ও ব্যবসায়ীরা।

নবগঠিত কমিটির আহবায়ক আবু সাঈদ চৌধুরী বলেন, ২০০৭ সাল থেকে টানা ১৭ বছর অনির্বাচিত কমিটি দ্বারা পরিচালিত হয়েছে টাঙ্গাইল জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির কার্যক্রম। সাধারণ ভোটাররা দীর্ঘদিন যাবৎ নির্বাচনের দাবী করলেও অনির্বাচিত কমিটি নেতৃবৃন্দ ভোটারদের প্রত্যাশা পূরণ করেননি। এছাড়াও প্রায় আড়াই মাস যাবৎ কার্যালয়ের কর্মকান্ড বন্ধ রেখেছেন নেতৃবৃন্দ। দাবী পূরণ আর কার্যালয়ের কর্মকান্ড পরিচালনার জন্য সমিতির ২৭৮জন সদস্যের সমর্থনে নবগঠিত আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আশা করছি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে ভোটারদের প্রত্যাশা অনুযায়ী নতুন একটি কমিটি উপহার দিতে পারবো।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির দায়িত্বরত সভাপতি মনির আহমেদ মনা বলেন, আমি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। টাঙ্গাইল জেলা শাখা থেকে একটি আহবায়ক কমিটি এসেছে বলে শুনেছি, তবে কেন্দ্র থেকে এখনও সে কমিটির অনুমোদন দেয়া হয়নি বলেও আমি জানি। অনুমোদনহীন কমিটির নেতৃবৃন্দ কিভাবে কার্যালয়ের তালা ভেঙ্গে দায়িত্ব গ্রহণ করলো। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াসহ দ্রুত ভোটারদের কাঙ্খিত নির্বাচন দেয়ার কথা জানিয়েছেন তিনি।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত