আ'লীগের বিরুদ্ধে কথা বলা ঠিক হয়নিঃকুষ্টিয়ায় হাসানুল হক ইনু
মিরপুরে আওয়ামী লীগের কার্যালয়ে বসে মিটিং করে নৌকার বিরুদ্ধে কথা বলা উচিত হয়নি বলে মনে করেন কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন এটা শৃঙ্খলা পরিপিন্থী। তিনি বলেন বিক্ষিপ্তভাবে কে স্বতন্ত্র ভোট করছে তা নিয়ে তার দল মাথা ঘামাচ্ছে না।কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ ইউনিয়ন পরিষদের সামনে ২৮ ডিসেম্বর বিকাল ৫টায় নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি। পথসভায় যোগ দেয়ার আগে এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন ইনু।
ইনু বলেন, ভোটের মালিক জনগণ, তাই ভোটে পরাজিত হলেও জোটের শরীকদের দায়ী করবো না।কুষ্টিয়া-২ আসনে ইনুর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।জাসদ সভাপতি বলেন, আওয়ামী লীগ দলগতভাবে জোটের প্রার্থীর পক্ষে শক্ত অবস্থান নিয়েছে।এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, মিরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এনামুল হক, পোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান জন ও সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রমুখ।
Admin / Admin
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা