ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীন কারাদন্ড


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১-১১-২০২৪ বিকাল ৬:৬

বাগেরহাটে মোরেলগঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে এক জনকে কুপিয়ে হত্যার ঘটনায় যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষনা করেন। রায়ের সময় ঘাতক হাসিব সরদার (২৭) আদালতে উপস্থিত ছিলেন।


মামলার সংক্ষিপ্ত বিবারনে জানাযায়, ২০২০ সালের ১২ আগষ্ট সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার গড়ঘাটা গ্রামের মফিজ সরদার কুমারখালী বাজার থেকে বাড়ি যাবার পথে ওৎ পেতে থাকা আসামীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মফিজ সরদার স্থানীয় বাবুল হাওলদার হত্যা মামলার স্বাক্ষী দেয়ায় পুর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়। এঘটনার দুদিন পর ওই বছরের ১৪ আগষ্ট নিহত মফিজ সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে ১৭ জনকে আসামী করে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে মোরেলগঞ্জ থানার তৎকালীন এসআই আব্দুল কাদের হাসিব সরদারকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির দীর্ঘ শুনানী ও সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আনিত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আদালতের বিচারক ঘাতক হাসিব সরদারকে যাবজ্জীবন সশ্রম  কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মাহাবুব মোর্শেদ লালন। তিনি এই মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত