ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

তারেক-খালেদা খুনি এরা মানুষ হত্যাকরে : মাদারীপুরে শেখ হাসিনা


সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুর photo সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুর
প্রকাশিত: ৩০-১২-২০২৩ রাত ৯:৩

তারেক খুনি, খালেদা খুনি, এদের কাজেই হলো মানুষ হত্যা করা, বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরোও বলেন জিয়া খুনি, বিএনপি খুনিদের দল। এরা মানুষ পুড়িয়ে মারে। ট্রেনে কোলে শিশুসহ মাকে পুড়িয়ে হত্যা করছে। সেই ঘটনা সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে, কিন্তু তাদের (বিএনপি) নাড়া দেয়নি। এই বিএনপি সন্ত্রাসীর  দল। বিএনপির রাজনীতি করার কোন অধিকার নাই। আর জামায়াত ‍যুদ্ধাপরাধীর দল। এদেরও রাজনীতি করার অধিকার নেই। শনিবার ৩০ ডিসেম্বর বিকালে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তার নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জিয়া সব রাষ্ট্রীয় অর্থ সম্পদ দিয়ে কিছু লোককে ধনী তৈরি করে তাদের মাধ্যমে জনগণের ভোট চুরি করে গেছে। পরে সংবিধান লঙ্ঘন করে সেনাপ্রধান ও রাষ্ট্রপতির মতো দুইটা গুরুত্বপূর্ণ পদ বেআইনিভাবে দখল করে রাখ। প্রহসের নির্বাচন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। পরে রাজনৈতিক কিছু উচ্ছিষ্ট থেকে তৈরি হয় বিএনপি নামের সংগঠন। এবং যারা যুদ্ধাপরাধী ছিল জিয়াউর রহমান তাদের দেশে ফিরিয়ে আনে ও তাদের নিয়েই রাজনীতি করে।প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশের মাথাপিছু আয় ছিল ৯১ মার্কিন ডলার। মাত্র তিন বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাথাপিছু আয় ২৭৭ ডলারে উন্নীত করেন। ১৯৭৫ সালের পরে জিয়াউর রহমানসহ যারাই ক্ষমতায় এসেছে এ দেশের মানুষের আয় তারা বাড়াতে পারেনি। শেখ হাসিনা হাসিনা আরও বলেন, নৌকা হলো নুহ নবীর নৌকা। ভয়ংকর প্রলয় থেকে বাস্তে ঐ সময় সবাই নৌকায় উঠেছিল। আর নৌকায় ভোট দিলে উন্নয়নের ধারা অব্যায়হত থাকবে। আপনারা সবাই সজাগ থাকবেন যাহাতে বিএনপি জামাত নির্বাচনের দিন যেন বিশৃঙ্খলা করতে না পারে। 

এর আগে সকাল থেকে প্রধানমন্ত্রীকে দেখতে মাদারীপুরের কালকিনিতে জনসভায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়। তবে এই উপস্থিতির একটি বড় অংশ ছিল নারী। টানা ১৫ বছর ধরে আওয়ামীলীগ ক্ষমতায় রয়েছে। নারীদের সরকারি বিভিন্ন দপ্তরে চাকরির সুযোগের পাশাপাশি সংসদেও কথা বলার জায়গা করে দেওয়ায় আনন্দে আত্মহারা নারী নেত্রীরা। স্লোগানে দলে দলে মাঠে যোগ দেন বিভিন্ন নেতাকর্মীরাও। আওয়ামীলীগ সভাপতিকে কাছে পেয়ে উৎফুল্ল নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বোন শেখ রেহানাও।জনসভাকে ঘিরে কড়া নিরাপত্তায় তৎপর ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ। জনসভায় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের নৌকার প্রার্থী নূর-ই আলম চৌধুরী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের নৌকার প্রার্থী শাজাহান খান, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

Admin / Admin

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন