ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে চারটি ইউনিয়ন উপজেলা স্থাপনের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ৩:৩৭

কুড়িগ্রামের উলিপুরে চারটি ইউনিয়ন নিয়ে মন্ডলের হাট নামে একটি নতুন উপজেলা স্থাপনের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উলিপুর উপজেলার মন্ডলের হাট বাজারে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বাসিন্দারা। এতে চারটি ইউনিয়নের শিক্ষার্থী ও বাসিন্দারা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন. উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, হাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাতেন, বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের, বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ভুপতি ভুষন বর্মাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত উলিপুর উপজেলার বুড়াবুড়ি, হাতিয়া, বেগমগন্জ ও সাহেবের আলগা ইউনিয়ন ব্রহ্মপুত্র ও ধরলা নদী বেষ্টিত। ২০৭ বর্গ কিলোমিটার আয়োতনের এই চারটি ইউনিয়নের চুয়াল্লিশটি চরের মানুষসহ দুই লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। এসব মানুষ যোগাযোগ ব্যবস্থা ও দুরত্বের কারনে উলিপুর উপজেলা প্রশাসন থেকে সুবিধা নিতে পারছেন না। ফলে জীবন যাত্রার মান উন্নয়নে চারটি ইউনিয়ন নিয়ে মন্ডল হাট নামে একটি নতুন উপজেলা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত