বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সন্ত্রাসীদের অত্যাচারে গ্রাম ছাড়ছে মশালের চর এলাকার সাধারণ মানুষ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর এলাকার হতদরিদ্র নিরীহ সাধারণ মানুষ প্রতিনিয়ত বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সন্ত্রাসীদের অত্যাচার জবর দখল কার্যক্রমের কারণে নিরাপত্তার স্বার্থে এলাকা ছাড়ছে সাধারণ মানুষ।
অভিযোগ সূত্রে খোঁজ খবর নিয়ে জানা যায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মুসা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আলী মোল্লা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সন্তোষ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশাহারফ আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুসা শেখ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, সাংষ্কৃতিক সম্পাদক মাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বদিয়াজামান, কোষাধ্যক্ষ মোত্তালেব হোসেন, সদস্য খলিলুর রহমান, তৌফিজ উদ্দিন, বাদশা, তাজুল ইসলাম, জহুরুল হক, আব্দুল লতিফ, সোহরাব আলী। এই সকল ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী বিগত ফেসিষ্ট আওয়ামীলীগ সরকার আমল থেকে নিজেদের রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিভিন্ন এলাকায় সাধারণ অসহায় মানুষের জমি জবর দখল থেকে শুরু করে হামলা, ভাংচুর, লুটপাট সহ নানাবিধ অপকর্ম চালিয়ে আসছে বলে সাধারণ মানুষের অভিযোগ। বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের অধিকাংশ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর এলাকার নুর হোসেন সরকার জানায়, তাদের স্বত্ত্বদখলীয় বৈধ ১৮ একর ১৫ শতক জমি যা বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সন্ত্রাসীরা কোন প্রকার আইন আদালতের তোয়াক্কা না করে পেশি শক্তি প্রদর্শনের মাধ্যমে লাঠিয়াল বাহিনী দিয়ে নিজেদের দখলে নিয়েছে। বিষয়গুলো নিয়ে আদালতের আশ্রয় নিলেও আসামীরা বৈধ জমির মালিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে এই ধরণের অপকর্ম করে আসছে।
এব্যাপারে হাছেন আলী জানায়, ইউনিয়ন আওয়ামীলীগের সন্ত্রাসীরা এখনও তাদের অবৈধ জমি দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের হুমকি ও ভয়ে প্রতিনিয়ত গ্রামের সাধারণ মানুষ অন্যত্র চলে যাচ্ছে। বিষয়টি নিয়ে আদালতে একাধিক মামলা হলেও এরা কারো তোয়াক্কা করছে না।
উল্লেখ্য, ভূমিদস্যু সন্ত্রাসীরা নিজেদের রক্ষা করতে সম্প্রতি পিটিশন নং- ২২৫/২০২৪ উলিঃ ও সিআর নং- ২৪১/২০২৪ খ্রি. (উলিপুর) দুটি মামলা সাধারণ গ্রামবাসীদের নামে করেছে বলে জানা যায়।
Rp / Rp
রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা
মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার
কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক
কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২
সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী
নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
বাগেরহাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল
ফেনীতে বিএমইউজে’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইসলামী আন্দোলনের কর্মীর উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্মীর হামলা
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ
Link Copied