টাঙ্গাইল পৌরসভার ৫ ওয়ার্ডবাসীর যাতায়াতে বাঁশের সাঁকো
টাঙ্গাইল পৌরসভার ৫ ওয়ার্ডবাসির যাতায়াতে বাঁশের সাঁকো
মোঃ আরিফুর রহমান দৈনিক সমাবেশ টাংগাইল প্রতিনিধি
টাঙ্গাইল পৌরসভার ৫ ওয়ার্ডবাসির যাতায়াতে ব্যবহার করতে হচ্ছে বাঁশের সাঁকো। দৈনিক এই বাঁশের সাঁকোতে পারাপার হচ্ছে প্রায় সহস্রাধিক শিশু, কিশোর, কিশোরীসহ নানা বয়সী জনসাধারণ। তবে এরপরও আশ^াসে আশ^াসেই ঝুলে আছে স্বপ্নের ব্রীজ। ব্রীজের দাবি পূরণে গতকাল শনিবার মাত্র ৬ ঘন্টায় গণস্বাক্ষর দিয়েছেন ১হাজার জন । রোববার (২৪ নভেম্বর) দুপুরে পৌরশহরের বেবীস্ট্যান্ড হতে দিঘুলিয়া জামতলা সড়কের মাঝখানে লৌহজং নদীর উপর স্টীলের ব্রীজ নির্মাণের দাবিতে বাঁশের সাঁকো এলাকায় মানববন্ধনের আয়োজন করেছেন ভুক্তভোগীরা।
ঘন্টা ব্যাপি পালিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মো. খলিলুর রহমান খলিল, ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মজিবর রহমান, ৬ নং ওয়ার্ডের বাসিন্দা ঠান্ড মিয়া ও ৭ নং ওয়ার্ডের বাসিন্দা রহিজ উদ্দিন। মানববন্ধনে প্রায় শতাধিক বিভিন্ন বয়সী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভুক্তভোগীদের অভিযোগ, শতবর্ষী ও প্রথম শ্রেণীর টাঙ্গাইল পৌরসভার বাসিন্দা হওয়া সত্বেও চরম অবহেলিত আমরা ৪.৫.৬.৭ ও ১১ নং ওয়ার্ডের জনসাধারণ। পৌরসভার বিভিন্ন এলাকায় বড় ব্রীজ নির্মাণ হলেও ৫টি ওয়ার্ডের সীমান্ত এলাকা হওয়ায় আমাদের ভরসা শুধু বাঁশের সাঁকো। দফায় দফায় পৌরসভায় মেয়র ও প্রশাসক দায়িত্ব নেয়াসহ আমাদের চলাচলের জন্য ব্রীজ নির্মাণের আশ^াস দিলেও সেটি আর পূরণ হয়নি। ব্রীজ না থাকায় পৌরসভার এই পাঁচটি ওয়ার্ডসহ পাশর্^বর্তী দাইন্যা ও বাঘিল ইউনিয়নের মানুষের যাতায়াতে হচ্ছে চরম সমস্যা। স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ বয়ঃবৃদ্ধদের যাতায়াত হয়েছে চরম ঝুঁকিপূর্ণ। মাঝে মাঝে সাঁকো থেকে পরে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছেন নানা বয়সীরা। সম্প্রতি পলাতক মেয়র এস.এম.সিরাজুল হক আলমগীর সদ্য নির্মিত বেড়াডোমা ব্রীজের স্থলে থাকা বেইলী ব্রীজটি এই স্থানে স্থানান্তর করার আশ^াস দিয়েছিলেন। উনি পলাতক হওয়ায় সে আশ^াসও বাস্তবায়ন হয়নি। জনদূর্ভোগ লাঘবে দ্রুত বেবীস্ট্যান্ড হতে দিঘুলিয়া জামতলা সড়কের মাঝখানে লৌহজং নদীর উপর স্টীলের ব্রীজ নির্মাণে পৌর প্রশাসকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
গুরুত্ব যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়েছেন টাঙ্গাইল পৌরসভার প্রশাসক (উপ-সচিব) মো. সিহাব রায়হান।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা