২৫ নভেম্বর শিবচর মুক্ত দিবস
মাদারীপুর জেলার শিবচর উপজেলা ২৫ নভেম্বর হানাদার মুক্ত দিবস। তাই আজ ২৫ নভেম্বর উপজেলার মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে ১৯৭১ সালে এই দিনে শিবচরে রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধে মুক্তিযুদ্ধারা পাক বাহিনীকে পরাজিত করেছিলেন। ১১ বছরে শিশু যোদ্ধা মাজেদসহ যুদ্ধে চারজন মুক্তিযোদ্ধা শহীদ হন।আর ১৮ জন হানাদারসহ তাদের দোসররা নিহত হন। এই যুদ্ধে অংশ নিয়ে ফরিদপুরের ভাঙা ও সদরপুর উপজেলার দুই মুক্তিযোদ্ধা নিহত হন।
স্থানীয় সূত্রে জানায়, ১৯৭১ সালে মে মাসে পাক হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের নিয়ে দুই দফা শিবচরের ৩০ জন নিরীহ নারী পুরুষকে হত্যা,ধর্ষন,লুটপাট ও অগ্নিসংযোগ করে স্থানীয় থানায় ঘাটি গড়ে তোলে। ১৯৭১ সালে সেপ্টেম্বরে মাঝামাঝি সময়ে মুক্তিযোদ্ধারা শিবচর বাজারের অবস্থিত হানাদার বাহিনীদের ক্যাম্প গুড়িয়ে দেন। এরপর থেকে হানাদার বাহিনী ও তাদের দোসররা খুন,ধর্ষণ ও জ্বালাও পোড়া বাড়িয়ে দেয়। ২৪ নভেম্বর রাত তিনটায় স্থানীয় মুক্তিযোদ্ধারাসহ ভাঙ্গা ও সদরপুর থানার মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনী ও রাজাকারদের আশ্রয়স্থল শিবচর থানা মুক্ত অপারেশন শুরু করেন। এই সময় প্রায় ১৭৫ জন মুক্তিযোদ্ধা, হানাদার বাহিনী বিরুদ্ধে সম্মুখভাবে ঝাঁপিয়ে পড়েন।
শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ নেওয়াজ তোতা বলেন,দিনটি আমাদের কাছে একটি স্মরনীয় দিন। প্রায় ১৬ ঘন্টার যুদ্ধে ২৫ নভেম্বর সন্ধ্যা ৬ টায় হানাদার বাহিনী আত্নসমর্পণ করেন। এই যুদ্ধে শিবচরের আব্দুর সালাম, ভাঙ্গার কমান্ডার মোশাররফ হোসেন,সদরপুরের কমান্ডার মোঃ দেলোয়ার হোসেন ও ১১ বছর বয়সের শিশু মাজেদসহ চারজন মুক্তিযোদ্ধা শহীদ হন।এই যুদ্ধে ১৮ জন পাক হানদার বাহিনী ও রাজাকার নিহত হয়।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied