ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় জেলা শ্রমিক লীগ সভাপতি গ্রেফতার


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ২৫-১১-২০২৪ বিকাল ৭:২৫

মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় জেলা শ্রমিকলীগ সভাপতি জয়নাল ফকিরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকা থেকে সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়নাল ফকির মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের রব ফকিরের ছেলে। মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাওহীদ সন্ন্যামাত (২১) হত্যা মামলায় সোমবার বিকেলে তাকে আদালতে তোলা হয়। গ্রেফতারকৃত জয়নাল ফকির সাবেক মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী।

মাদারীপুর সদর থানার ওসি আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মাদারীপুর সদর উপজেলার খাদগী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন তাওহীদ সন্ন্যামাত। এ সময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। নিহত তাওহীদ সন্ন্যামাত মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাউদ্দিন সন্ন্যামাতের ছেলে। এ ঘটনায় ২৫ আগস্ট মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান বাদী হয়ে ৯২ জন আসামির নামে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মাদারীপুর সদর থানার ওসি আল মামুন জানান, সোমবার বিকেলে জয়নাল ফকিরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।

Rp / Rp

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন