১৮ বছর পরে এলাকায় সাবেক এমপি সেলিম, বাগেরহাটের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই
দীর্ঘ ১৮ বছর পরে বাগেরহাটে ফিরে এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করার ঘোষনা দিয়েছেন বাগেরহাট সদর আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম। জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান এম এ এইচ সেলিম সোমবার দুপুরে বাগেরহাটে পৌঁছে নিজের বাবার নামে প্রতিষ্ঠিত বেলায়েত হোসেন ডিগ্রী কলেজে সংবর্ধনা অনষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আরো বলেন, দীর্ঘ আঠারো বছর পর আমার নিজ এলাকা বাগেরহাটে আসতে পেরেছি। আপনারা জানেন, বাগেরহাটের উন্নয়নে আমি কতটা কাজ করেছি। বিএনপি আমলে নেয়া বাগেরহাটের উন্নয়ন কাজগুলো থমকে গিয়েছিল। এখন বাগেরহাটের অসমাপ্ত কাজগুলো আপনাদের সাথে নিয়েই করতে চাই। কোনো লুটেরা চাঁদাবাজ সন্ত্রাসী আমার পাশে স্থান পাবে না বলেও ঘোষনা করেন তিনি। এসময়ে হাজার হাজার মানুষ সংবর্ধনা স্থলে উপস্থিত ছিলেন।
বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, শেখ মাহবুর রহমান টুটুল, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শিকদার নুরুল আমিন, সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান প্রমুখ।
Ahad Hossain / Ahad Hossain
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা