ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুতদের চাকরিতে পূর্নবহালের দাবীতে মানববন্ধন


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১১-২০২৪ দুপুর ৪:১৫
পিলকানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকুরীচ্যুত সকল সদস্যদের চাকরিতে পূর্নবহালের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম বিডিআর কল্যান পরিষদ।
 
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন বিডিআর কল্যান পরিষদের সদস্যরা।
এসময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পরিকল্পিত পিলখানা হত্যাকান্ডে বিদ্রোহের নামে প্রহসনের বিচারের নামে ১৮ হাজার ৫ শত উনিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয়। প্রায় ৮ শতাধিক বিডিআর সদস্য কারাগারে মৃত্যু প্রহর গুনছে।অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি ও চাকরিতে পূর্নবাহলের দাবী জানানো হয়। 
 
বিডিআর সদস্য আখের আলী বলেন, আমাদের অনেকে নিরপরাধ থেকেও চাকুরীচ্যুত হতে হয়েছে। এখনো প্রায় ৮ শতাধিক বিডিআর কারাগারে আছেন।তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে চাকুরীতে পূর্নবহাল করা হোক। হোসেন আরা হ্যাপি জানান, আমার বাবা পিলখানা হত্যাকান্ডে জড়িত না থেকেও দীর্ঘ ৩ বছর কারাগার ভোগ করেন।পরে তিনি মৃত্যু বরন করেন।আমি বাবার কাছ থেকে দেখেছি এ ঘটনায় বাবাকে কত কষ্ট ও সামাজিকভাবে হেয় করা হয়েছিল।আমি চাই আমার বাবার মত আর কোন বিডিআর সদস্যে বিনা অপরাধে সাজা ভোগ করতে না হয়।তাদের সকলের চাকরি ফিরে দেয়া হোক।
 
মানববন্ধনে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাকুরীচ্যুত বিডিআর সদস্য মোঃ আখের আলী,মোঃ নুরুজ্জামান হক,মোস্তফা কামাল,আজাদ আলী, ও বিডিআর সদস্যের পরিবারের সদস্যগণ।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত