ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ইসকনের অফিস গুটিয়ে নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম শিবচরের আলেম সমাজ ও সাধারণ মানুষের


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২৭-১১-২০২৪ দুপুর ৪:৪৩
মাদারীপুর জেলার শিবচর উপজেলা থেকে ইসকনের অফিস গুটিয়ে নিতে ২৪ ঘন্টা সময় দিয়েছে স্থানীয় আলেম সমাজ ও সাধারণ মানুষ। বুধবার(২৭ নভেম্বর) দুপুরে শিবচর পৌর এলাকার সোনালী মার্কেটে ইসকনের অফিসসহ সকল অফিস ২৪ ঘন্টার মধ্যে গুটিয়ে নিতে আল্টিমেটাম দেন তারা। 
 
জানা গেছে, দীর্ঘদিন ধরেই শিবচরের টিএন্ডটি রোড এলাকার সোনালী মার্কেটে অফিস নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসেছে ইসকন। চট্টগ্রামে আইনজীবিকে হত্যার প্রতিবাদে মাদারীপুর জেলার শিবচরে ইসকনের অফিস গুড়িয়ে দেবার চেষ্টা করেন আলেম সমাজ। এসময় পুলিশ প্রশাসনের সাথে তারা আলোচনা করে ২৪ ঘন্টা সময় দেন। এরই মধ্যে ইসকনের সদস্যদের অফিস ত্যাগসহ সকল কার্যক্রম বন্ধ করার দাবী জানান। নির্ধারিত সময়ের মধ্যে অফিস গুটিয়ে না হলে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন আলেম সমাজের লোকজন। দেখা গেছে, টিএন্ডটি মোড় এলাকায় ইসকন অনুমোদিত শ্রী শ্রী রাধারমন নামহট্ট মন্দির এর একটি সাইনবোর্ড সহ অফিস রয়েছে। বুধবার দুপুরে আলেমসমাজ ও সাধারণ মানুষ সাইবোর্ডটি খুলে ফেলে।
 
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ বলেন,'আমরা জানতে পেরেছি শিবচরে ইসকনের অফিস আছে। এখানে তাদের সদস্যরা থাকেন। এখান থেকে নানা সন্ত্রাসী কর্মকান্ড চালায় তারা। এর বিরোধিতা আমরা আগে থেকেও করে আসছি। আমরা শান্তিকামী মানুষ এখানে অবস্থান নিয়েছি। তবে পুলিশ প্রশাসন আমাদের কাছে ৩০ মিনিটের সময় চেয়েছেন। আমরা আশা করবো নির্ধারিত সময়ের মধ্যেই ইসকনের অফিস বন্ধ করা এবং এই সন্ত্রাসী সংগঠনের সদস্যদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেবে।'তিনি আরও বলেন,'আমরা তাদের সময় দিয়েছি। এরই মধ্যে শিবচরে ইসকনের সকল কার্যক্রম, অফিস বন্ধ করে তাদের চলে যেতে হবে। তা নাহলে আমরা শান্তিকামী মানুষদের সাথে নিয়ে ওইসকল জায়গায় অবস্থান নেবো।'
 
জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মোকতার হোসেন জানান,'শিবচরে উপজেলায় ইসকনের একটা অফিস আছে। আলেম সমাজের প্রতিনিধিগন আমাদের কাছে  এসেছিল। ইসকনের ৩ জন লোক ছিল। তাদের বাড়ি শরিয়তপুর। তাদের চলে যেতে বললে, তারা চলে যায়। অপ্রীতিকর কিছু ঘটেনি।' কোন অপ্রীতিকর  ঘটনা যাতে না ঘটে আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখছি। 
 
 

Rp / Rp

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন