ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শীতের শুরুতেই বাগেরহাটে আশা’র কম্বল বিতরণ


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ২:২১

শীতের শুরুতেই বেসরকারি সংস্থা আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা’র নিজস্ব অর্থায়নে দরিদ্র, সুবিধা বঞ্চিত ও দু:স্থ মানুষের মাঝে বিতরণের লক্ষে বাগেরহাটের জেলা প্রশাসকের নিকট ৪৩০টি কম্বল হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান হাতে এ কম্বল তুলে দেন আশার বিভাগীয় ম্যানেজার মোহম্মদ আব্দুল জলিল ও এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোহম্মদ গোলাম কিবরিয়া ও সিনিয়ার ডিস্টিক্ট ম্যানেজার মোহম্মদ মিলন মিয়া। কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস, আশার আরএম মোঃ রকোনুজ্জামান, সি.বিএম অরুপ চন্দ্র রানা, ইয়াছিন নুর, শ্যামলেন্দু বাড়ৈ, এসই মোঃ শাহআলম শেখসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। প্রতি বছরের ন্যায় এ বছরও জেলা প্রশাসনের মাধ্যমে দেশের ৬৪ টি জেলায় ২৫,৬০০টি কম্বল হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণের লক্ষে জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় বেসরকারী সংস্থা আশার কর্মকর্তারা। 

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত