ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

পানিতে ডুবে শিবচরে আপন ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২৮-১১-২০২৪ বিকাল ৬:১
মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, স্বপ্না(৫) ও আব্দুর রহিম(৩)। তারা উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা এলাকার করম আলী হাজী কান্দি এলাকার  সৌদি প্রবাসী সানোয়ার হোসেন এর সন্তান। 
 
বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সকাল বেলা প্রবাসী সানোয়ার এর  স্ত্রী বাড়ির অন্যান্য কাজে ব্যস্ত থাকেন।বেলা  সাড়ে ১১ টার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে খেলতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রহিম ও স্বপ্না। পরে বাড়ির পাশের লোকজন পানিতে ভাসতে দেখে পরিবারকে জানালে দ্রুত তারা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 
 
স্থানীয়রা জানান,'সানোয়ার হোসেনের এই দুই সন্তানই।ফুটফুটে দুই সন্তান সারাক্ষণ খেলাধুলায় মেতে থাকতো,  ওদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।' শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান,'হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিল মনে হয়েছে।'

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা