বাগেরহাটে দুই বিএনপি কর্মীকে পিটিয়ে আহত : ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট
বাগেরহাটে বিএনপি কর্মী হুশিয়ার শেখ (৪০) ও তার ভাই মতিয়ার শেখ (৪২) কে পিটিয়ে যখম করেছে সন্ত্রাসীরা। বাগেরহাট সদর উপজেলার হদেরহাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত হুশিয়ার ও মতিয়ার শেখ সিংগে গ্রামের মৃত উকিল উদ্দীন শেখের ছেলে। তারা সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির কর্মী।
সোমরার (২ডিসেম্বর) সকালে সদর হাসপাতালে গেলে এ প্রতিবেদককে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি আহত হুশিয়ার শেখ জানান, তারা শনিবার (৩০ নভেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির আয়োজনে কাশেমপুর বাজার মাঠে সস্প্রীতি সমাবেশে যাওয়ার পথে বিষ্ণুপুর ইউনিয়ানের হদেরহাট এলাকায় পৌছালে পূর্ব থেকে ওতপেতে থাকা বোরহান হাওলাদার, ফয়সাল শেখ ও মুরাদ শেখের নেতৃত্বে ২০/২৫ জনের সন্ত্রাসীরা তার উপর হামলা করে। এতে তিনি গুরুত্বর আহত হলে খবর পেয়ে তার বড় ভাই মতিয়ার শেখ উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তার উপরও হামলা করে। এতে তার ভাই মতিয়ার গুরুত্বর জখম হয়।
তিনি আরো অভিযোগ করেন, তাদের আহত করে ফেলে রেখে গিয়ে সিংগে খেয়াঘাট এলাকার ওয়াবদা রাস্তার পার্শ্বে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট করে। এসময় দোকানে থাকা নগদ ৭০ হাজার টাকা, ফ্রীজ, টিভি ও অন্যান্য মালামাল নিয়ে যায়।
বাগেরহাট সদর মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা সাঈদুর রহমান জানান, এ ঘটনার বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্তা গ্রহন করা হবে।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা