বাগেরহাটে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি প্রদান
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পরবর্তীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ক্যাবের বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন বলেন, সামপ্রতিক সময়ে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পেয়েছে। বিশেষত আলু, পেঁয়াজ, সবজি এবং সয়াবিন তেলের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণের নাভিশ্বাস অবস্থা। এছাড়াও সামপ্রতিক বছরগুলোতে নভেম্বর মাসে এমন চড়া দামে আলু বিক্রি হতে দেখা যায়নি। মূলত আলুর হিমাগার পর্যায়ে হিমাগার মালিক, বেপারী ও কমিশন এজেন্টসদের কারসাজিতে হাতবদল ও সরবরাহ নিয়ন্ত্রণের কারণেই এবার আলুর দামের এই উর্ধ্বগতি। হিমাগারে বিপুল মজুদ থাকলেও স্থানীয় কমিশন এজেন্টস ও আড়তদাররা নানা অজুহাতে দাম বাড়িয়ে অস্থিরতা তৈরী করছেন। আবার দাম নিয়ন্ত্রণ বা আলুর সরবরাহ স্বাভাবিক রাখতে হিমাগার ও আড়তদার পর্যায়ে যথাযথ তদারকি নাই। আর এই তদারকি না থাকায় আলুর মতো পেঁয়াজের দাম ও অনেক বেশি। মানববন্ধনে বক্তৃতা করেন সভাপতি সাংবাদিক বাবুল সরদার, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, জাতিয়তা বাদী আইনজিবী ফোরামের সভাপতি মোশারেফ হোসেন মন্টু, সাংবাদিক শাহ্ আলম টুকু, ইয়ামীন আলী, নারীনেতৃ শিল্পী আক্তার প্রমূখ।
এপরিস্থিতি সরকারি বাজার তদারিক সংস্থা গুলোকে কঠোরভাবে আইন প্রয়োগ না করলে জনভোগান্তি কমবে না। পরে জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাচান কাছে স্মারকলিপিতে ৮দফা দাবিনামা পেশ করা হয়। মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ক্যাবের নেতৃবৃন্দরা ।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা