ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাগেরহাটে দুই দিন ব্যাপি তথ্যমেলার উদ্ভোধন


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২৪ বিকাল ৬:১৭

বাগেরহাট জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে দুই দিন ব্যাপি তথ্যমেলার উদ্ভোধন ।  
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।
পরে মেলায় আগত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিরা।
পরে সনাক, বাগেরহাটের সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসুর সভাপতিত্বে ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সবার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।  
প্রধান অতিথি তথ্য অধিকার আইন বাস্তবায়নের কৌশল সম্পর্কে অবহিত করেন। এছাড়া কীভাবে সহজে তথ্য পাওয়া যায় এবং কি কি তথ্য নাগরিকরা পেতে পারেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, সনাক সদস্য অ্যাডভোকেট শাহ্ আলম টুকু, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বখসি প্রমুখ।
তথ্যমেলায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল, পাসপোর্ট অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমাজসেবা অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-সহ ২৬টি সরকারি-বেসরকারি দপ্তর অংশ নেয়। দপ্তরগুলো তাদের সেবার তালিকা, সেবামূল্য ও সহজে পাওয়ার পদ্ধতি সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত