ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাগেরহাটে মটর শ্রমিকদেরকে বিনা মূল্যে পরিচয় পত্র বিতরন


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৪-১২-২০২৪ দুপুর ৩:৫

বাগেরহাটে আন্ত:জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি:৬১৮) এর সকল সদস্যদের বিনা ম্যূলে পরিচয় পত্র বিতরণ শুরু করেছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে শহরের লিচুতলা এলাকায় পরিচয়পত্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শামিম খান।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: হেদায়েত হোসেন হাওলাদার, সিনিঃ সহ- সভাপতি মো: আরশাফ হোসেন আশা, সহ-সভাপতি মো: রেজাউল করিম, যুগ্ম সাধারন সম্পাদক মিলন হাওলাদার, সহ-সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো: জাকির হোসেন মিলন, প্রচার সম্পাদক মো: সাদ্দাম হোসেন মোড়ল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: আব্দুল কাদের, লাইন সম্পাদক মিনা আনিসুর রহমান ও খোকন শেখসহ বাস শ্রমিকরা উপিিস্থত ছিলেন।
শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, পরিচয়পত্র শ্রমিকদের অধিকার। এটা পূর্বে ২ থেকে ৩ শত টাকা দিয়ে নিতে হতো এটা শ্রমিকদের অধিকার কেন টাকা দিয়ে নিতে হবে। এজন্য আমাদের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে বিনামূল্যে শ্রমিকদের পরিচয়পত্র বিতরণ করেছি। ইউনিয়নে শ্রমিকদের পরিচয়পত্রের জন্য যে নির্দিষ্ট ফী রয়েছে, তা আমরা নিজস্ব তহবিল থেকে প্রদান করব।
বাসস্ট্যান্ড নিয়ে ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, বাগেরহাট বাস শ্রমিক ইউনিয়ন থাকবে মাদক মুক্ত। কোন চাঁদা বাজি থাকবে না এই ইউনিয়নে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত