সাটুরিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ায় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আগুন ও ভাংচুর মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন মাষ্টারকে (৬৫) মঙ্গলবার সকালে নিজ বাস ভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মোঃশাহিনুল ইসলাম। এ মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
সাটুরিয়া থানা সূত্রে জানা গেছে,গত ১৩ আগষ্ট সোমবার বেআইনিভাবে জনতাবদ্ধে মামলার এজাহারনামী ও সকল বিবাদীগণের সহায়তায় ১৫ আগষ্ট শোক দিবস পালনের অজুহাতে এবং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে স্কুল ভবনে আগুন ধরিয়ে দেয় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এছাড়া সংখ্যালঘুদের উসকিয়ে দিয়ে ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনেকে নস্যাৎ করার পায়তারা করেছিল।
মামলার বাদী শাহীন খাঁ বলেন, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের পর শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর আসামীরা গাঁ ঢাকা দেয়। আসামীরা অজ্ঞাত স্থান থেকে বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি ও প্রাণনাশে হুমকি দিয়ে আসছিল। স্কুল ভবন পুড়ানোর ঘটনাকে বিএনপির গাড়ে চাপানোর চেষ্টা করছিল আওয়ামী দোসররা।
এ মামলায় নামে ৩৮ জনকে আসামী করা হয় এবং অজ্ঞাতনামা আসামী করা হয় আরো ২০ থেকে ২৫ জনকে। এজাহারভূক্ত আসামীদের নামের তালিকায় সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিনের নাম না থাকলেও অজ্ঞাতনামা আসামীর তালিকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
সাটুরিয়া থানার ওসি মোঃ শাহিনুল ইসলাম বলেন, মামলার বাকী আসামীদেরকেও আইনের আওতায় আনা হবে। যারা নাশকাতার চেষ্টা চালাবে বা করবে তাদেরকে তদন্ত সাপেক্ষে গ্রেফতার করা হবে।
Rp / Rp
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন