ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

অক্ষমতা অন্তর্ভুক্ত অনুসন্ধান,উদ্ধার এবং উচ্ছেদ বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণ শুরু


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৮-১২-২০২৪ বিকাল ৬:৪০

দুর্যোগ প্রবণ এলাকায় অক্ষমতা অন্তর্ভুক্ত অনুসন্ধান,উদ্ধার এবং উচ্ছেদ বা ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ সার্চ, রিসোর্চ এবং ইভেকুশন বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনাশীপ (বিপিপি) কার্যক্রমের আওতায় ন্যাশনাল অ্যালায়েন্স অফ হিউম্যানিট্রেয়ান অ্যাকটরস,বাংলাদেশ (নাহাব) এর উদ্যোগে ৮ হতে ১০ডিসেম্বর পর্যন্ত চলবে। রবিবার সকালে টিডিএইচ ফাউন্ডেশন মিলনায়তনে এই কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব অসীম চন্দ্র বনিক,নাহাব-এর সমন্বয়কারী রওশন আলী।
তিন দিনব্যাপি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন,জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য, এনজিও প্রতিনিধি, সিপিপি ও এফবিসিসিআই এর ভলান্টিয়ার এবং মিডিয়াকর্মী।
বিল এন্ড মিলিন্ডা গেইটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস (এডিপিসি) এর কারিগরী সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিপিপি মোবিলাইজেশন ডেস্ক হতে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা পর্যায়ের সমন্বয়ে নাহাবের সহযোগী সংগঠন আফাদ সার্বিক সহায়তা প্রদান করে। নাহাবের সাথে যৌথভাবে প্রশিক্ষণটি সঞ্চালনা করেন,সেন্টার ফর ডিজএ্যাবেলিটি ইন ডেভেলপম্যান্ট (সিডিডি)।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত