তালা সহকারি ভূমি কমিশনারের অপসারন দাবীতে বিক্ষোভ
" এক দফা একদাবী এসিল্যান্ড কবে যাবি " এই স্লোগানকে সামনে রেখে পাটকেলঘাটায় ভিক্ষুক বাজার ও কাঁচা বাজার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষাভ মিছিল হয়েছে। সোমবার ৯ ডিসেম্বর সকালে স্থানীয় বিক্ষুব্ধ জনসাধারনের আয়োজনে পাটকেলঘাটা ভূমি কমিশনার কার্যলয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপি নেতা আনাররুল ইসলাম, সাংবাদিক শেখ শওকত হোসেন, কৃষকদল নেতা শেখ আব্দুল খালেক, যুবদল নেতা ও সাংবাদিক কামরুজ্জামান মোড়ল , উপজেলা মহিলা দলের সহ সভাপতি আফরোজা বেগম প্রমূখ । এসময় বক্তরা বলেন, এসিল্যান্ড আল আমিন যোগাদন করার পর থেকে সেবা নিতে আসা মানুষের সাথে খারাপ আচারন করেন। ১১০০ টাকা নাম জারির ফি থাকলেও দালাল মারফত তিনি নেন ছয় হাজার টাকা। পূর্বে এসিল্যান্ডের ইজারা দেওয়া মৎস্য বাউড় অবমুক্ত করে পুনরায় ইযারা দেওয়ার পায়তারা করেন l
বাজারের অবৈধ পেরিফেরি সম্পত্তি বাদ দিয়ে অস্থায়ী বাজার উচ্ছেদ করে গরীব মানুষের পেটে লাথি মারছেন । খাস পেরিফেরি ভুক্ত বন্ধোবোস্তের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আসছেন । এছাড়া খাস জমি বন্ধোবোস্তের নামে নিরিহ কৃষকদের হয়রানি করে আসছেন প্রতিনিহত । এ সংক্রান্ত রিপোর্ট বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার পরেও কর্তৃপক্ষের কর্ণপাত না হওয়ায় সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।সব শেষে অতি দ্রুত দুনীতিবাজ এই ভূমি কর্মকর্তার অপসারন দাবী করেন তারা।
এবিষয়ে তালা উপজেলার সহকারী ভূমি কমিশানার আব্দুল্লাহ আল আমিন জানান, গত কয়েকদিন ধরে তিনি জলবদ্ধাতা নিরসন সহ অবৈধ দখলদারের উচ্ছেদ করে আসছিলাম ।এরই ধারাবাহিকতায় গতকাল তিনি পাটকেলঘাটা নিলিমা ইকোপার্কে উচ্ছেদ অভিযান চালান। এতে ক্ষুব্দ হয়ে স্থানীয় একটি কুচক্রী মহল তাদের ভূল বুঝিয়ে বিক্ষোভ করিয়েছেন।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied