বাগেরহাটে কারাবিধি ভেঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির ঢাক ঢোল পিটিয়ে অনুষ্ঠান
কারা বিধি অনুসরণ না করে বাগেরহাট কারাগারে স্ত্রী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর অনুষ্ঠান পালনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । হত্যা মামলায় সাজা প্রাপ্ত বন্দিকে ঢাক ঢোল পিটিয়ে পিতৃ বিয়োগের যঞ্জানুষ্ঠান করতে সুযোগ দেয়ায় কারা কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সু- শাসনের জন্য নাগরিক সুজনের সাধারন সম্পাদক এসকে হাসিব । কারা বিধি ভেঙ্গে রবিবার সকাল থেকে প্রায় দুই ঘন্টা ব্যাপী এই যঞ্জানুষ্ঠান নিয়ে কারাগারে থাকা বন্দিদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি একদিন পর গনমাধ্যম কর্মীরা জানতে পেরে কারা কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করলে তারা বিষয়টি স্বীকার করে চেপে যেতে গনমাধ্যম কর্মীদের অনুরোধ করেন।
কারাগারের অভ্যন্তরে সাজা প্রাপ্ত জনৈক নিখিলের পিতা বিয়োগে সকল ওয়ার্ড থেকে হিন্দু বন্দিদের নিয়ে ঢোল ও তবলা বাজিয়ে এমন অনুষ্ঠান করা হয় বলে কারাগারে থাকা বন্দিরা জানান। এমনকি এই অনুষ্ঠানে বন্দিদের তিলক পরানোর ঘটনা ঘটেছে। কারাগারের মেডিকেল ওয়ার্ডের সামনে এমন বিরল ঘটনায় , বন্দিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কারাগারে থাকা বন্দিদের মধ্যে একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানায়, বাগেরহাটের মোল্লাহাটে স্ত্রী হত্যা মামলায় নিখিল যাবজ্জীবন দন্ডাদেশ প্রাপ্ত হন। সেই থেকে নিখিল কারাগারে প্রায় ২০ বছর সাজা ভোগ করছে। দীর্ঘদিন কারা গারে থাকায় বেশ খানিকটা প্রভাব বিস্তার করেছেন নিখিল । চলতি মাসের প্রথম দিকে নিখিলের পিতা পরলোকগমন করেন। এমন খবরে নিখিল তার প্রভাব বিস্তার করে কতৃপক্ষকে প্রভাবিত করে অনুষ্ঠানের দিন-ক্ষন ঠিক করে । তারই অংশ হিসেবে রবিবার সকালে ঢোল, তবলা নিয়ে রীতিমত হিন্দুয়ানী অনুষ্ঠান করে নিখিল তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়ার যোগ্য করেন। এই দিন কারাগারের ওই মেডিকেল ওয়ার্ডের সামনে আনিছ, মিঠু ও লিটন নামের কারারক্ষীরা দায়িত্ব পালন করেন।
এ ব্যাপারে কারাগারের ভিতর ঢোল, তবলা নিয়ে বিধি লঙ্ঘন করে এ ধরনের অনুষ্ঠানের কোন সুযোগ আছে কি না বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদারের নিকট গন মাধ্যম কর্মীরা জানতে চায়। জেল সুপার সাংবাদিকদের কাছে বিষয়টির সত্যতা স্বীকার করে স্বাক্ষাতকার দিতে চাননি। তবে এক বন্দি তার পিতা বিয়োগে সামান্য একটু অনুষ্ঠান করেছে । বিষয়টি উপস্থিত গনমাধ্যম কর্মীদের এড়িয়ে যাওয়ার অনুরোধ করেন।
Rp / Rp
বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে 'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত
১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান
২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান