ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

আক্কেলপুরে রাতে নৌকার দুই নির্বাচনী ক্যাম্পে আগুন


সোহাগ হোসেন, আক্কেলপুর photo সোহাগ হোসেন, আক্কেলপুর
প্রকাশিত: ২-১-২০২৪ রাত ১০:৩

 জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল, কালাই) আসনের আক্কেলপুর নির্বাচনী এলাকায় নৌকা মার্কার প্রার্থীর দুইটি নির্বাচনী এলাকাভিত্তিক অস্থায়ী ক্যাম্পে রাতের অন্ধকারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার রাতে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নে ঘটনাটি ঘটেছে। দলীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়নের খাঁপাড়া এবং শৃগালদিঘী গ্রামে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবু সাইদ আল-মাহমুদ স্বপনের দুইটি নির্বাচনী ক্যাম্প ছিল। সোমবার রাতে দূর্বৃত্তরা ওই দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়। এতে ওই ক্যাম্পগুলোর নির্বাচনী সরঞ্জাম, পোষ্টার এবং বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। রায়কালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, গত সোমবার রাতে দলীয় লোকজন ক্যাম্প থেকে চলে যাওয়ার পর খাঁপাড়া নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দূর্বৃত্তরা। স্থানীয় পথচারী আগুন দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা এসে আগুন নিভিয়ে ফেলি। ততক্ষণে সমস্ত ক্যাম্প পুড়ে যায়। এর কিছু পর প্রায় আধা কিলোমিটার দূরে শৃগালদিঘী ক্যাম্পেও আগুন দেওয়া হয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ রাতেই দুটি ঘটনাস্থল পরির্দশন করেছে। পুলিশ খাঁপাড়া নির্বাচনী ক্যাম্প থেকে একটি ম্যানিব্যাগ পেয়েছে। সেই ম্যানিব্যাগে বুলবুল নামের একজনের ছবি রয়েছে। আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী বলেন, সোমবার রাতে আমাদের দুইটি নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে ওই ক্যাম্পের বেশ কিছু মালামাল পুড়ে গেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, রায়কালী ইউনিয়নে আধা কিলোমিটার দূরত্বে নৌকা প্রতীকের দুটি নির্বাচনী ক্যাম্প আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ একটি ক্যাম্প থেকে ম্যানিব্যাগ জব্দ করেছে। তবে এঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি।

Admin / Admin

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ