ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের সড়ক দূর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১-১২-২০২৪ বিকাল ৫:৩৫
কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় ট্রাক ও অটোরিক্সা মুখোমূখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে। নিহতরা ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের গয়নারকুটি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মমেনা বেগম ও মেয়ে মুন্নি আকতার। 
পুলিশ ও প্রত্যক্ষ দর্শিরা  জানায়, সকাল সাড়ে ১১টার দিকে সোনাহাট থেকে একটি অটোযোগে মোহাম্মদ আলী তার স্ত্রী মমেনা বেগম (৫৫) মেয়ে মুন্নি আকতার (২৫) ও মেয়ের জামাতা শহর (৩০)  আলীকে নিয়ে  ভূরুঙ্গামারীতে যাচ্ছিলেন। ঘুন্টিঘর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময়  অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। অটোতে থাকা চালক বাবুসহ (১৮) চার যাত্রী  গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মুন্নিকে মৃত্যু ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে মমেনা বেগমও মারা যান। গুরতর আহত অবস্থায় মোহাম্মদ আলীসহ তিনজনকে  রংপুর মেডিক্যাল কলেজ  হাসপাতালে প্রেরণ করা হয়। ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। তবে ট্রাকটিকে আটক করে স্থানীয়ারা 
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস,এম আবু সায়েম জানান, সড়ক দূর্ঘটনায় মুন্নি আকতারকে  মৃত্যু  অবস্থায় ও চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে লোকজন। আহতরা অশংকাজনক হওয়ায় রংপুর মেডিক্যাল হাসপাতালে প্রেরণের নির্দেশ দেয়া হয়। গাড়িতে তোলার সময় মমেনা বেগম মারা যান। অন্যদের রংপুর মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, দূর্ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত