ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাধবপুরে মাইক্রোবাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪


নির্মল ভট্টচার্য্য রিংকু , হবিগঞ্জ photo নির্মল ভট্টচার্য্য রিংকু , হবিগঞ্জ
প্রকাশিত: ১১-১২-২০২৪ বিকাল ৫:৩৮

হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাস, পিকআপ ও ডাম্প ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এক বছর বয়সী শিশুসহ চারজন নিহত হয়েছেন। গত বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর লাগোয়া বারঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন- মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের মানিক মিয়ার ১১ মাস বয়সী মেয়ে রাইসা, একই গ্রামের ফজিলাতুন্নেছা (৬৫), বিজয়নগর উপজেলার বুদন্তী গ্রামের রিয়াদ মিয়া এবং নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের মাইক্রোবাসচালক পাভেল মিয়া (২০)। 
জানা গেছে, মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের আবু হানিফ, তার মা সাফিয়া খাতুন, আত্মীয় ফজিলাতুন্নেছা, মানিক মিয়া, তার স্ত্রী রুমা খাতুন, তাদের ১১ মাস বয়সী মেয়ে রাইসা সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ সম্পন্ন করে গতকাল মঙ্গলবার রাতের ফ্লাইটে দেশে ফেরেন। রাতেই ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাদেরকে রিয়াদ মিয়া ও পাভেল মিয়া মাইক্রোবাসে করে বাড়িতে আনতে যান। ফিরে আসার পথে মাধবপুর লাগোয়া বারঘরিয়া নামক স্থানে একটি বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তখনই আরেকটি পিকআপ এসে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে মাইক্রোবাসে থাকা ফজিলাতুন্নেছা, রিয়াদ মিয়া, শিশু রাইসা ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাস চালক পাভেল মিয়া মারা যান। খাটিয়াতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ সমকালকে চারজন নিহতের তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন তিনটি পুলিশ জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর ডাম্প ট্রাকের ও পিকআপের চালক পালিয়ে গেছে।

 

Rp / Rp

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন